জাতীয়

দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরকে শিল্পাঞ্চলে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দক্ষিণাঞ্চলে পায়রা বন্দরকে কেন্দ্র করে বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু পদ্মা সেতু নয় বরং নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বদলে যাবে দক্ষিণাঞ্চলের জীবনযাত্রা।

টুঙ্গীপাড়া বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে থেকে উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন শেষে দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের কথা জানান প্রধানমন্ত্রী।

সমাবেশে বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দুর্নীতি করে দেশের উন্নয়নের ধারা নষ্ট করলেও লুটপাট ও জঙ্গিবাদে বিএনপি নিজেদের উন্নয়ন অব্যাহত রেখেছে।

এর আগে সকালে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

পরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ১০ হাজার পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ, টুঙ্গিপাড়ায় উপজেলা পরিষদের সোলার প্যানেল ও টুঙ্গিপাড়ায় একটি বিদ্যুৎকেন্দ্রসহ সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ