সেক্টর কমান্ডারস ফোরামের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কেএম শফিউল্লাহ।
শুক্রবার ফোরামের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব।
তিনি বলেন, একে খন্দকারের পদত্যাগপত্র গ্রহণ করেছে ফোরাম।
প্রসঙ্গত, সদ্য প্রকাশিত বই ‘১৯৭১: ভেতরে বাইরে’ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে গত ১৭ সেপ্টেম্বর সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন একে খন্দকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: