জাতীয়

সরকার জামাত-শিবিরকে বাঁচানোর চেষ্ঠা করছে: ইমরান

ডা. ইমরান এইচ সরকার
ডা. ইমরান এইচ সরকার

গণজাগরণ মঞ্চের কর্মকাণ্ডে বাধা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয় সরকার জামাত-শিবিরকে বাঁচাতে এবং তাদেরকে ক্ষমতার ভাগ দিতে তাদের সঙ্গে আতাঁত করছে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শুক্রবার শাহবাগ চত্বরে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় ইমরান এইচ সরকারের নেতৃত্বে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, রাজাকারদের ফাঁসি ছাড়া দেশের জনগণ অন্য কোনো রায় গ্রহণ করবে না। জামাত-শিবিরের সঙ্গে সরকার সমঝোতা করেছে অভিযোগ করে জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে মঞ্চের নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে আহত হন ইমরানসহ কয়েকজন।

পরে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি থেমে যাওয়ার পর সংঘর্ষ শুরু মঞ্চের কামাল পাশা গ্রুপ এবং ইমরান গ্রুপের মধ্যে। এ সময় মঞ্চের কয়েকজন নেতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপিল বিভাগে একাত্তরের রাজাকার সাঈদীর মত্যুদণ্ডাদেশ কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় এবং গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ চত্বরে বিকেলে গণসমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চের তিনটি বিভক্ত অংশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ