আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র হয়েছে— এখনো সেই ষড়যন্ত্র চলছে এ অবস্থায় দলকে সুসংগঠিত করে দেশের মানুষের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, অনেক সমস্যা মোকাবেলা করে আওয়ামী লীগকে এগিয়ে যেতে হচ্ছে। আর সকল ঘাত-প্রতিঘাত পেরিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
অর্থনৈতিক নীতিমালার ভিত্তিতেই সব পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: