জাতীয়

জামাত নিষিদ্ধ হলে আত্মগোপনে গিয়ে নাশকতা চালাবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

জামাতকে নিষিদ্ধ করা হলে দলটি আত্মগোপনে গিয়ে নাশকতা চালাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সকালে সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জামাতের সঙ্গে আঁতাতের কোনো প্রশ্নই আসে না—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি জামাতের গুজব বলে অভিযোগ করেন

বর্তমানে দেশে হরতাল দেয়ার মতো কোনো ইস্যু নেই—সেইসঙ্গে জামাতের হরতালকে অর্থহীন বলেও মন্তব্য করেন।

বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপ আছে। বৈঠকে বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বেসরকারি খাতে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা নিজের মতামত জানান অর্থমন্ত্রী বেসরকারি খাতে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি'র আরও সহযোগিতা, আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের যোগদানের ফলে দেশি-বিদেশি চাপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর ঋণের কিস্তি পরিশোধ এবং দেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক জোনের কার্যকারিতা নিয়ে কথা বলেন মুহিত।

বৈঠকে বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বেসরকারি খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ব্রিকস্ ব্যাংক এবং চায়না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান ও এক্ষেত্রে আন্তর্জাতিক চাপ নিয়ে তিনি তার মতামত জানান।

দেশে কোরীয় বিনিয়োগকারীদের জন্য প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক জোনের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। একইসঙ্গে চীন, জাপান এবং ভারতের জন্য প্রতিশ্রুত অর্থনৈতিক জোন নিয়েও কথা বলেন।

আইএমএফ এর দেয়া চলমান ঋণ পরিশোধের কিস্তি প্রসঙ্গে তিনি মনে করেন, দফায় দফায় না হয়ে ঋণ একবারে পরিশোধ হওয়াই ভাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ