বিচারকরা স্বাধীন না থাকলে দেশে মানবাধিকার থাকবে না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কশিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
রাজধানীর মিরপুর সেনানিবাসে পিস অ্যান্ড হিউম্যান রাইটস শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বিচারকরা পরাধীন থাকলে মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে না।
এ সময় আইন শৃঙ্খলাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না বলেও জানান ড. মিজানুর রহমান।
এছাড়া দেশে আইন দুর্বল থাকলে মানবাধিকার থাকবে না বলে জানান তিনি।
এসময় বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি নীল ওয়াকার বলেন, একটি দেশে মানবাধিকার লঙ্ঘিত হলে উন্নয়নও বাধাগ্রস্ত হয়।
আইনশৃঙ্খলা বাহিনী যাতে মানবাধিকার লঙ্ঘন না করে সেদিকে সরকারকে নজর দিতেও অনুরোধ জানান জাতিসংঘের এই প্রতিনিধি।
।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: