জাতীয়

সারাদেশে ২০ দলীয় জোটের হরতাল পালন করেছে

হরতাল
হরতাল

বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে সোমবার হরতাল পালন করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

হরতালের শুরুতে নয়াপল্টনে বিএনপি অফিসকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো নেতাকর্মীকে অফিসে দেখা যায়নি।

হরতালের সমর্থনে সকাল থেকে রাজধানীসহ বিভিন্নস্থানে ঝটিকা মিছিল হলেও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি রয়েছে র্যা বের কড়া নজরদারি, মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- জিবি।

সকাল-সন্ধ্যা এ হরতালে রাজধানীতে সংখ্যায় কিছুটা কম হলেও ভোর থেকেই সড়কগুলোতে রিকশা, অটোরিকশার পাশাপাশি বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম। রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো যানবাহন, স্বাভাবিক আছে ট্রেন চলাচল। সকাল থেকে এখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, হরতালের সমর্থনে দেশের বিভিন্ন জায়গায় মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

সকালে চট্টগ্রাম নগরীতে হরতালের সমর্থনে মিছিল বের করে ২০ দলের নেতাকর্মীরা। এছাড়া, সিলেট ও খুলনা মহানগরীতেও গরতালের সমর্থনে একাধিক মিছিলের খবর পাওয়া গেছে।

সাভারের বিশমাইল-জিরাবো এলাকায় মিছিল করেছে মহিলা দলের নেতাকর্মীরা। এছাড়া, দিনাজপুর, নাটোর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, নড়াইল, খাগড়াছড়িসহ দেশের অন্যান্য জায়গায় হরতালের সমর্থনে মিছিলের খবর পাওয়া গেছে। দেশের কয়েকটি স্থানে পিকেটিং এর ঘটনাও ঘটেছে।

নাশকতার আশঙ্কায় বিভিন্ন জেলায় ২০ দলীয় জোটের একশরও বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলাগুলোতে অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে দূর পাল্লার বাস যোগাযোগ। তবে রেল চলাচল ঠিক রয়েছে। শহরগুলোতে বন্ধ রয়েছে অধিকাংশ দোকান-পাট।

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি জোটের এটাই প্রথম হরতাল। গত শনিবার ২০ দলীয় জোট এ হরতালের ঘোষণা দেয়।

এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করেছে জামাত ইসলাম।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ