খুব শিগগিরই বিচারপতিদের অপসারণ আইন প্রণয়নের কাজ শুরু করা হবে—জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাস্টিস রিফর্ম অ্যান্ড করাপশন প্রিভেনশন প্রজেক্ট আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
আদালত ও পুলিশের ওপর আস্থা না থাকায় মানুষ আইনের আশ্রয় নিতে চান না বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, আইনি হয়রানি দূর করার পাশাপাশি পুলিশের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: