অকারণে জনসমর্থনহীন হরতাল দিয়ে ঘরে বসে থেকে বিএনপি গণতান্ত্রিক সাংস্কৃতির পরিপন্থি কাজ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার রাজধানীতে বঙ্গবন্ধু একাডেমির আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তাই সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে হরতাল পালন না করে আইনের আশ্রয় নিতে বিএনপিকে পরামর্শ দেন সুরঞ্জিত সেনগুপ্ত।
এ সময় অভিযুক্ত সচিবদের শুধু ভূঁয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল নয় বরং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
সুরঞ্জিত বলেন, ভূঁয়া সনদ ব্যবহার করে মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণ করেছেন আমলারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: