জাতীয়

বাল্যবিবাহ-নারী নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান: স্পিকার

ড. শিরীন শারমিন চৌধুরী
ড. শিরীন শারমিন চৌধুরী

বাল্যবিবাহ রোধ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সংসদ সদস্যদের কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার রাজধানীতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী নির্যাতন বিরোধী' সেমিনার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, নারীর অধিকার শুধু মানবাধিকার নয় এটি সামাজিক ন্যায় বিচারেরও অংশ।

নারী নির্যাতন বন্ধে আইন বাস্তবায়নে মনিটরিং, সহিংসতা রোধে স্পেশাল কমিটি এবং ক্যাম্পেইন জরুরি বলেও মন্তব্য করেন স্পিকার।

নারীর প্রতি সহিংসতা রোধে সংসদ সদস্যরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে—এ কথা জানিয়ে আইন বাস্তবায়নে মনিটরিং, সহিংসতা রোধে স্পেশাল কমিটি এবং ক্যাম্পেইন জরুরি বলেও মন্তব্য করেন স্পিকার।

নিডো সনদ, এমডিজি, পোস্ট এমডিজিসহ বিভিন্ন ঘোষণায় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর নারীর প্রতি সহিংসতা রোধে অঙ্গীকার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বাল্যবিবাহ রোধে সকলের সমন্বিত পদক্ষেপ জরুরি বলেও মনে করেন তারা।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ ও জাতীয় সংসদের যৌথ উদ্যোগে এশিয়া অঞ্চলের নারীদের ওপর সহিংসতা বন্ধে ঢাকায় তিন দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এ সেমিনারে ১৪টি দেশের সংসদ সদস্যরা অংশ নেন। সেমিনার চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ