দেশ টিভি ও ভোরের কাগজের ঝালকাঠি প্রতিনিধি মনিরুজ্জামান মনির মারা গেছেন।
রাজধানীর পুরান ঢাকার এক আবাসিক হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, রাজধানীর নবাবপুরের একটি হোটেলে অসুস্থ হয়ে পড়েন মনির। হোটেল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মনিরের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে দেশ টিভির ঝালকাঠি প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে দেশ টিভি পরিবার গভীরভাবে শোকাহত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: