রাজধানীর ডেমরা-আমুলিয়া সড়কে মঙ্গলবার নবনির্মিত ৩৬.৬ মিটার দৈর্ঘ্যের ত্রিমোহনী ব্রিজ এবং ওভারপাসের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবাদুল কাদের।
তিনি বলেন, ব্রিজ এবং ওভারপাসের মাধ্যমে ঢাকার সঙ্গে আন্তঃসংযোগের এক নতুন দ্বার উন্মোচন হল।
এতে ডেমরাসহ ধানমন্ডি-উত্তরা ও মিরপুরবাসীরা উপকৃত হবে উল্লেখ করে আগামী ডিসেম্বেরের মধ্যে এ রাস্তার কাজ পুরোপুরি শেষ হবে বলে জানান মন্ত্রী।
ডেমরা-আমুলিয়া-রামপুরা সড়কের ১০ কিলোমিটার রাস্তায় এ ত্রিমোহনী ব্রিজের নির্মাণে ব্যয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: