জাতীয়

বিপ্লবী বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস আজ

বিপ্লবী বীরকণ্যা প্রীতিলতা
বিপ্লবী বীরকণ্যা প্রীতিলতা

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস আজ (বুধবার)।

চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবে অভিযান শেষে ফেরার পথে আহত প্রীতিলতা ব্রিটিশ বাহিনীর হাতে আটক এড়াতে ১৯৩২ সালের এ দিনে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। ১৯১১ সালে চট্টগ্রামের ধলঘাট গ্রামে জন্ম প্রীতিলতার।

ছয় ভাই বোনের মধ্যে দ্বিতীয় প্রীতিলতা ইডেন কলেজে পড়ার সময় থেকেই বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন। পরে কলকাতা বেথুন কলেজে পড়ার সময় বিপ্লবীদলে সদস্য ও ছাত্রীদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন।

বিপ্লবী সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুটের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বোমা তৈরির খোল আনার দায়িত্ব দেয়া হয় প্রীতিলতার নেতৃত্বে একটি দলকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ