বাংলাদেশ অসাম্প্রদায়ীকতার আদর্শে পরিচালিত হবে না-কি সাম্প্রদায়ীক জঙ্গিবাদের আদর্শে চলবে—সে বিষয়ে সাধারণ জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার বনানী পূজামণ্ডপে মহালয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, ‘আপনি (খালেদা জিয়া) না হয় পাকিস্তানের পক্ষে থাকবেন বা বাংলাদেশের পক্ষে থাকবেন। আপনি হয়, সামরিকতন্ত্রের পক্ষে থাকবেন বা গণতন্ত্রের পক্ষে থাকবেন। অথবা আপনি গণতন্ত্রের পক্ষে থাকবেন বা জঙ্গিবাদের পক্ষে থাকবেন, এখানে মাঝখানে কোনো জায়গা নেই।’
তিনি আরো বলেন, ‘যারা পক্ষ নেন না, যারা মাঝখান দিয়ে হাঁটার চেষ্টা করেন বা নিরপেক্ষতার ভান করেন তারা কার্যতো জঙ্গিবাদ, সামরিকতন্ত্র বা পাকিস্তানের পক্ষে থাকে।’
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: