ঈদ করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষকে সড়কে কোনো দুর্ভোগ পোহাতে হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর গাবতলী ইউ-লুপ সড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে পূজা ও ঈদের আগেই সড়ক মেরামতের কাজ শেষ করা হবে জানিয়েন মন্ত্রী। দেশের বিভিন্ন জায়গায় সড়কের বেহাল দশা কথা স্বীকার করে তিনি আরো বলেন, মেরামত করে সড়ককে যান চলাচলে উপযোগি রাখার পাশাপাশি টেকসই সড়ক নির্মানে কাজ করছে সরকার।
এসময় মন্ত্রী কোরবানীর ঈদ উপলক্ষে পশু পরিবহণে পুরানো গাড়ি ব্যবহার না করারও নির্দেশ দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: