জাতীয়

তৈরি পোশাক খাতে বেলারুশের সহায়তার আগ্রহ প্রকাশ

হাসিনা- মিয়াসনিকোবিচ
হাসিনা- মিয়াসনিকোবিচ

বেলারুশ সরকার শ্রমিকদের প্রশিক্ষণসহ তৈরি পোশাক খাতের উন্নয়নে দীর্ঘ মেয়াদী সাহায্য হিসেবে বাংলাদেশকে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল ভি মিয়াসনিকোবিচ এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

তিনি বলেন, বেলারুশের প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

মিয়াসনিকোবিচ বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তাঁর সরকারের সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বিশ্বের অন্যতম পটাশ উৎপাদনকারী দেশ হিসেবে বেলারুশ তা বাংলাদেশে রফতানি করতে চায়। তিনি বাংলাদেশ থেকে বিশ্বমানের ওষুধসামগ্রী আমদানিরও আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ও মিনস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী বছরগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি দু’দেশের বেসরকারি খাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ