জাতীয়

নারীশিক্ষা বিকাশে নতুন এজেন্ডা হাতে নেবে কমনওয়েলথ

কমনওয়েলথ
কমনওয়েলথ

কন্যাশিশু ও নারী শিক্ষা বিকাশে নতুন এজেন্ডা হাতে নেবে কমনওয়েলথ। বুধবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউইয়র্কে তার হোটেল স্যুটে এক সৌজন্য সাক্ষাৎকালে কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, কমলেশ শর্মা কমনওয়েলথের নীতি ও কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

কমনওয়েলথ মহাসচিব জাতিসংঘের সদরদপ্তরে আগামীকালের সিএইচওজিএম বৈঠকের ব্যাপারেও প্রধানমন্ত্রীকে জানান।

শিক্ষার উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেন। তিনি আরো বলেন, সরকার মেয়েদের শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক করেছে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

উল্লেখ্য, কমনওয়েলথ মহাসচিব আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করবেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ