পবিত্র ঈদুল আযহা ও পূজাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। শুক্রবার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ টিকেট দেয়া শুরু করেছে।
সকাল ৯টা থেকে বিক্রি শুরু হলেও অগ্রিম টিকেটের জন্য গতকাল রাত থেকেই ঘরমুখী মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাংলাদেশ রেলওয়ের ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে।
এ ব্যবস্থায় ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল শ্রেণীর অগ্রিম টিকেট বিক্রি করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: