জাতীয়

কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে প্রধানমন্ত্রী

 কমনওয়েলথ
কমনওয়েলথ

জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে কমনওয়েলথ সরকার প্রধানদের (সিএইচওজিএম) সংস্কার বিষয়ক এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে সিএইচওজিএম চেয়ারপারসন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে সভাপতিত্ব করেন।

বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, সিএইচওজিএম নেতৃবৃন্দ সংস্থার কর্মকাণ্ডে আরো জোরদার ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে- কমনওয়েলথ সম্মেলন নামে সিএইচওজিএম সম্মেলনের নতুন নামকরণ করা, অবকাশ যাপনের সময় তিন দিন থেকে দুই দিন করা এবং যৌথ ইশতেহার আরো স্পষ্ট, কার্যকর ও সময়োপযোগী করা।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে।

এদিকে, কমনওয়েলথ নেতৃবৃন্দ ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা নিয়ে একটি কমনওয়েলথ বিবৃতির বিষয়েও আলোচনা করেন।

তারা ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডার বিষয়ে কমনওয়েলথের অবস্থান এবং এজেন্ডা বাস্তবায়ন ও এর সক্ষমতা গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও আলোচনা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ