জাতীয়

মধ্যবর্তী নির্বাচনের প্রস্তাব নাকচ শেখ হাসিনার

শেখ হাসিনা
শেখ হাসিনা

মধ্যবর্তী নির্বাচন এবং সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে তার পক্ষে যুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের স্থায়ী মিশনে নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কিসের মধ্যবর্তী নির্বাচন? এমন কি সমসা হয়েছে যে মধ্যবর্তী নির্বাচন? কার জন্য মধ্যবর্তী নির্বাচন? অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের দলকে ক্ষমতায় আনতেই মধ্যবর্তী নির্বাচন?

বিরোধীদলের সঙ্গে ক্ষমতাসীন দল সংলাপে বসবে কি না- এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সংলাপটা আবার কী? সংলাপ কার সাথে? বিরোধী দল? কে বিরোধী দল? সংসদীয় গণতন্ত্রে কারা বিরোধী দল? এর ডেফিনেশন কি?”

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় জাতীয় পার্টি এখন বিরোধীদল হিসেবে রয়েছে বলে জানান তিনি।

বিএনপির মতো একটি রাজনৈতিক দলের সংসদের বাইরে থাকার জবাবে শেখ হাসিনা বলেন, বাইরে আছে তো, বাইরে আছে। আমি কি করবো? নির্বাচন করে নাই। রাজনীতিতে কেউ ভুল সিদ্ধান্ত নিলে তার খেসারত তাকেই দিতে হবে।

সর্বোচ্চ আদালতের রায়ে মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমে আমৃত্যু কারাদণ্ড হওয়ার পর সরকারি দলের সঙ্গে জামাতে ইসলামীর আঁতাতের যে অভিযোগ উঠেছে তাও উড়িয়ে দেন প্রধানমন্ত্রী।

এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করেন, আঁতাতা হলে বিচার হয়?

মৃত্যুদণ্ড হবে কি না- সে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ। আমাদের বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগে তো হস্তক্ষেপ করতে পারি না।

রায় কি আমি দিয়েছি—এ কথা বলে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বিচার করছে আমাদের সরকার। আওয়ামী লীগ সরকার। আর কি কেউ বিচার করেছে? বিচার তো করেনি। মন্ত্রী বানিয়েছে। পতাকা দিয়েছে। যারা পতাকা দিয়ে মন্ত্রী বানিয়ে প্রতিষ্ঠিত করেছে- আগে তাদের বিচার করুন।

শেখ হাসিনা বলেন, আগে বিএনপিকে ধরেন। আগে তাদেরও যুদ্ধাপরাধীদের সমান বিচার হওয়া উচিত।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় এক জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে পাসপোর্ট-ভিসা তৈরি রাখতে বলেছেন।

এ বিষয়ে শেখ হাসিনা বলেন, আমি ভিসা নিতে যাবো কেন? আমার জন্ম টুঙ্গীপাড়ার মাটিতে। উনার জন্ম তো ইন্ডিয়ার শিলিগুড়িতে। শিলিগুড়ির চা বাগানে উনার জন্ম। ভিসা করলে উনাকে করতে হবে।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমি তো পালাই নাই। সকল এয়ারলাইন্সকে মানা করেছিল। আমাকে কী আটকে রাখতে পেরেছিল?

দুই ছেলেকে (তারেক রহমান ও আরাফাত রহমান) অ্যালাউ করলেই উনি (খালেদা জিয়া) চলে যেতেন।

টেলিভিশনের টক শোতে দশম জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের অনেক লোকের মধ্যে একটা পতাকা পাবার সুপ্ত আকাঙ্ক্ষা আছে। তারা একটা পতাকা পেতে পারে- অগণতান্ত্রিক কেউ এলে।

ক্ষমতার খায়েশ থাকলে দল গঠন করুক। জনগণের ম্যান্ডেট নিয়ে আসুক।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, সংবিধানের ১২ অনুচ্ছেদ বাতিল এবং ৩৮ অনুচ্ছেদের কিছু অংশ পরিবর্তন করে জিয়াউর রহমান জামাতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।

বাংলাদেশে সকল অপকর্মের মূল জিয়াউর রহমান। হাইকোর্টও জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করেছে।

আরেক প্রশ্নের জবাবে প্রানমন্ত্রী বলেন, তার সরকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। দুর্নীতি হলে উন্নতি হতে পারে না।

আন্তর্জাতিকভাবে আমাদের দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করা হয়েছিল। আমি চ্যালেঞ্জ নেই। তারা প্রমাণ করতে পারেনি। আমি পদ্মা সেতুর কথা বলছি।

তিনি বলেন, দুর্নীতি হলে বিদ্যুৎ উৎপাদন তিন হাজার দুইশ মেগাওয়াট থেকে ১১ হাজার সাতশ মেগাওয়াট কিভাবে হয়?

আমরা ব্যবসা করতে আসিনি। আমরা ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিয়েছি।

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলেও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম ও মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন উপস্থিতি ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ