আগামীকালের (সোমবার) মধ্যে সড়ক মেরামতের কাজ শেষ হলে সারাদেশে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, অতিবৃষ্টির কারণে সড়ক মেরামতে হিমশিম খেলেও এখন তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, হতাশাগ্রস্ত বিএনপি ভাষণ আর প্রেস ব্রিফিং ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।
বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের হুমকি দিলেও উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সরকার তার জবাব দিবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: