জাতীয়

শিশুর অধিকার বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন আহ্বান প্রধানমন্ত্রী

শিশু
শিশু

শিশুর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে পিতামাতা, পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি উল্লেখ করে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সকল সচেতন নাগরিককে শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সোমবার ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৪’ উপলক্ষে দেয়া বাণীতে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছি।

পথশিশু, ঝুঁকিপূর্ণকাজে নিয়োজিত শিশু, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও প্রতিবন্ধী কল্যাণে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে উল্লেখ করে বাণীতে তিনি বলেন, শিশুদের সৃজনশীল মেধা, মানসিক বিকাশ এবং মননশীলতার উন্নয়নে বিভিন্নমুখী পদক্ষেপ নেয়া হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৪’ পালন উপলক্ষে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সকল শিশুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদের অন্যতম অনুস্বাক্ষরকারী দেশ। জাতিসংঘ ১৯৮৯ সনে শিশু অধিকার সনদ ঘোষণার বহু পূর্বে ১৯৭৪ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু বাংলাদেশ শিশু আইন প্রণয়ন করেন।

প্রধানমন্ত্রী ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৪’ এর সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ