জাতীয়

লন্ডনে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফর শেষে নিউইয়র্ক থেকে লন্ডনের পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন এবং ব্যাপকসংখ্যক প্রবাসী বাংলাদেশি জন এফ কেনেডি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯ তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যান এবং ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।

ভাষণে অস্থিতিশীল বিশ্ব নিরাপত্তা, বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মীয় জঙ্গিবাদ ও সহিংস উগ্রবাদের উত্থানে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দু'দিন লন্ডনে অবস্থানের পর ২ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ