নিউইয়র্কে ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে আলোচনা হয়েছে ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাতিসংঘের ৬৯তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তাদের মধ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে দু'দেশের দ্বিপাক্ষিক বিষয়সহ মোদির বাংলাদেশ সফর বিষয়ে আলোচনা করা হয়েছে।
গত ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘের মহাসচিব হাসিনা সরকারে প্রশংসা করার কথাও জানান তিনি।
জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি বেশ কয়েকটি বৈঠক করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক।
মাহমুদ আলী বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ নিয়ে আঞ্চলিক শক্তি গঠনে বাংলাদেশ গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি মোদির বাংলাদেশ সফর নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান ও ভাষণের উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।