জাতীয়

সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি আজই (বুধবার) ওমরাহ পালন করবেন।

বুধবার ভোর পৌনে ৬টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করে।

বিমানবন্দরে মক্কার ডেপুটি গভর্নর ড. ইকাব আল-লুবাইয়েক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল একে এম শহীদুল করিম রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

পরে তাকে রাজকীয় মোটর শোভাযাত্রাসহ মক্কা অতিথি প্রাসাদে নেয়া হয়।

এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। হজ পালনকালে রাষ্ট্রপতি দেশ ও জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করবেন।

সৌদি বাদশাহর আমন্ত্রণে এ হজ শেষে আগামী ১০ অক্টোবর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ