জাতীয়

ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ঘরমুখো মানুষ
ঘরমুখো মানুষ

গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনালে তাই সকাল থেকে দেখা গেছে ঘরমুখো মানুষের ভীড়। তবে সময়মত বাস না ছাড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। কোরবানীর হাটের কারণে যানজট থাকায় বাস সময়মত ছাড়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

বুধবার থেকে শুরু হয়েছে ঈদের স্পেশাল ট্রেন। তবে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি।

সকাল থেকেই মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পূজার ছুটি শুরু হয়েছে আর বৃহস্পতিবারই ঈদের আগে শেষ কর্মদিবস। আগেই ছুটি নিয়ে বুধবারই রাজধানি ছেড়ে যান অনেকেই।

টিকেট হাতে থাকলেও নির্ধারিত সময়ে বাস না আসায় দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। শুরুতেই এমন ভোগান্তিতে অসন্তোষ যাত্রীদের অনেকেরই। তবে দুর্ভোগের মধ্যেও ঈদ উদযাপনে এই যাত্রায় উৎসাহের কমতি নেই শিশুদের।

এদিকে, কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের তেমন ভীড় চোখে পড়েনি তবে কিছুটা হেরফের হলেও মোটামুটি সময়মতোই ছেড়ে যায় ট্রেনগুলো।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে, সময়ের একটু এদিক-ওদিক হলেও যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌছে দেয়ার দিকেই বেশি নজর দেয়া হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ