জাতীয়

ভীড় নেই বাস টার্মিনাল-রেল স্টেশনে

রেল স্টেশন
রেল স্টেশন

ঈদের ঘরমুখী মানুষের তেমন ভীড় দেখা যায়নি রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে। কমলাপুর রেলস্টেশনগুলো থেকেও দেরিতে ছাড়ছে সব ট্রেন। ট্রেনের টিকেটের ভাড়া বাড়ালেও এর সেবার মান নিয়ে অভিযোগ করলেন যাত্রীরা। তবে এসব অভিযোগ মানতে নারাজ রেল কর্তৃপক্ষ।

ঈদে বাড়ি ফেরার পালা শুরু হলেও বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের তেমন ভীড় চোখে পড়েনি। তবে বেশির ভাগ ট্রেনই সময়মত ছেড়ে না যাওয়ায় বিপাকে পড়তে হয়েছে ঘরমুখো মানুষকে।

দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকে টিকেট কেটেও সময়মত ট্রেন না ছাড়ায় ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা।

তবে রেল কর্তৃপক্ষের দাবি যাত্রীদের নিরাপত্তার জন্যই ট্রেন চলাচলে এই বিলম্ব হচ্ছে।

এদিকে, সায়েদাবাদ ও গাবতলী বাস স্টেশনেও সকালে যাত্রীদের তেমন একটা চাপ তেখা যায়নি।

মহাখালি বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোরবানীর হাটের কারনেই মহাসড়কে যানজটের সৃস্টি হচ্ছে।

তিনি আরো বলেন, দেশের সড়ক-মহাসড়কের অনেক উন্নয়ন হয়েছে। এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, মাত্র পৌনে তিন বছরে দেশের বেহাল সড়ক ঠিক করা তার দ্বারা সম্ভব নয়। সড়ক-মহাসড়ক উন্নয়নে আরো সময় চাইলেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ