জাতীয়

শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

 হজ
হজ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বৃহস্পতিবার। বুধবারই মক্কা থেকে এহরাম বেঁধে লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মিনার উদ্দেশে রওনা হন হাজিরা। এরইমধ্য দিয়ে শুরু হয় এবারের হজের আনুষ্ঠানিকতা।

৩ অক্টোবর শুক্রবার পবিত্র হজ। এ দিন আরাফাতের ময়দানের ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাই হজ।

এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বুধবার মক্কা থেকে মিনায় গেছেন।

মক্কা হজ মিশন সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা থেকেই একযোগে সব হাজিরা রওনা হন মিনার উদ্দেশে। এ সময় পবিত্র মিনায় লাখ লাখ মুসল্লির ‘লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। মূলত ৭ জিলহজ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করেই হজ সম্পন্ন করতে হয়। হাজিরা মিনায় পাঁচ ওয়াক্ত কসর নামাজ আদায় করবেন। শুক্রবার ফজরের পর তারা আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন।

শরীয়ত মোতাবেক-হজের অংশ হিসেবে সোমবার সকাল পর্যন্ত তারা অবস্থান করবেন মিনায়। সেখানে হাজিরা সারা জীবনের পুঞ্জীভুত গোনাহ মাফ ও মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির-আসকার ও ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে সময় কাটাবেন। প্রতিদিন নিজ নিজ খিমায় (তাবু) পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামায়াতের সঙ্গে। প্রতিটি খিমায় ১৫ থেকে ২০ জন হজযাত্রী একত্রে থাকার সুবিধা রয়েছে।

আগামীকাল শুক্রবার হজযাত্রীরা নিজ নিজ খিমায় ফজরের নামাজ আদায় শেষে- আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাধারণত হজ যাত্রীরা নিজস্ব মোয়ালেলমের ব্যবস্থাপনায় পাঠানো বাসে মীনার মাঠ থেকে সাড়ে তিন কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে পৌঁছে থাকেন। ফজর থেকে তাদের যাত্রা শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। হজ যাত্রীরা খোদার প্রেমে উন্মাদের মতো ছুটেন আরাফাতে। তাঁদের সঙ্গে থাকে শুধু একটি ব্যাগ -যাতে রাখা হয় কিছু অতিব জরুরী জিনিস পত্র । যেমন থালা বাসন, পানির মগ, ওষুধ ও অজু-গোছলের জন্য গামছা জাতীয় কাপড় চোপড়।

মূলত আরাফাতের ময়দানে ৯ই জিলহজ (সোমবার) সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাই হজের মূল কাজ। সহীহ হাদিসে রয়েছে যিনি ৯ই জিলহজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অকুফে আরাফায় করলেন-তিনিই হাজী হিসেবে স্বীকৃতি পাবেন। আর হজে মকবুলের (কবুল হজ) ফজিলত হচ্ছে-নিশ্চিত জান্নাত লাভ।

এ দিন আরাফাতের ময়দানে এক আজানে জোহর ও আসরের (জুহরাইন) নামাজ আদায় করবেন। দুপুরে আরাফাতের মসজিদে মিনারায় হজের খুতবা দেয়া হয়। তারপর সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় পৌঁছে আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। সেখান থেকে তারা মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে আবার ফিরে আসবেন মিনায়। মঙ্গলবার তিন ধরনের জামারা-তে পাথর নিক্ষেপ করতে হয়। তারপর পশু কোরবানি করে পুরুষরা মাথা মু্ন্ড করবেন। এভাবেই ইহরাম খুলে হালাল হয়ে যাবেন তারা। সর্বশেষ ঐদিন যে কোন একটা সুবিধাজনক সময়ে তারা নিজ নিজ দায়িত্বে মীনা থেকে পবিত্র কাবা শরীফে ফরজ তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন। হাজীদের জন্য এবার মীনা থেকে মক্কা যাওয়ার জন্য চালু করা হয়েছে বিশেষ ট্রেন।

মক্কায় বাংলাদেশ হজ মিশন সূত্রে জানা যায়-এ বছর প্রায় বিশ লক্ষাধিক মুসলমান হজ পালন করছেন। এর মধ্যে বাংলাদেশি রয়েছে প্রায় ৯৮ হাজার। তারা সবাই সুস্থ রয়েছেন। তবে এ পর্যন্ত ৩৩ জন হজযাত্রীর বিভিন্ন কারণে স্বাভাবিক মৃত্যু ঘটেছে।

এ বছর বাংলাদেশী ব্যালটি হাজীরা মিনার ২২ নম্বর মোয়ালেলম তাবুতে অবস্থান করবেন। নন ব্যালটি হাজীরা থাকবেন মিনার ৪, ১৪, ১৮, ২২, ২৫, ৫৩, ৫৮, ৬৬, ৭১, ৭২, ৭৭, ৮০, ৮১, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৯, ৯০, ৯৩, ৯৫, ৯৫, ৯৮ ও ১১৫ নম্বর তাঁবুতে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ