মিরপুরের কালশীর ঘটনা এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা গাড়ি ভাঙচুর মামলাসহ বেশ কয়েকটি স্পর্শকাতর মামলা নির্ধারিত সময়েই নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি বলে জানিয়েছেন কমিটি প্রধান আমির হোসেন আমু।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে কমিটি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সর্বনিম্ন ১২০ দিন থেকে সর্বোচ্চ ১৩৫ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসব নিষ্পত্তি করা হবে। পূজা ও ঈদে আইন-শৃঙ্খলা রক্ষায়ও সরকারের সতর্কতার বিষয়টি আবারও গুরুত্ব দেয়া হয় কমিটির সভায়।
বিভিন্ন স্পর্শকাতর মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্তের কথা জানান আমু।
ঈদ-পূজায় নিরাপত্তা বিষয়েও কথা বলেন তিনি । তথ্য-প্রযুক্তি ব্যবহার করে চাঁদাবাজি বন্ধে সরকারের কৌশলের কথাও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: