জাতীয়

ঈদ-পূজায় নেয়া সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট নই: ওবায়দুল

সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী

ঈদ ও পূজায় নেয়া সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট নই–বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ঈদের পর কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বস্ত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এদিকে, আজ থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় ঈদ ও পূজা মিলিয়ে রাজধানীবাসী এবার ৫ দিনের ছুটিতে যাচ্ছে। ঈদ ও পূজার ছুটি একসঙ্গে হওয়ায় যাত্রী সংখ্যাও তাই বেশি।

ঈদ ও পূজা উপলক্ষে এখন ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় রাজধানীর রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে।

তবে বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও ট্রেনে সময়সূচি বিপর্যয়ের অভিযোগ করছেন যাত্রীরা। প্রিয়জনের সঙ্গে ঈদ ও পূজার আনন্দ ভাগাভাগি করতে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

অধিকাংশ ট্রেনই সময়মত ছেড়ে না যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

এছাড়া, রাজধানীর বাস টার্মিনালেও ঘরমুখো মানুষের স্রোত। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

রাস্তায় যানজটের কারণে লোকসান পুষিয়ে নিতে যাত্রীদের কাছ থেকে ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে বলে দাবি করছে বাস সার্ভিসগুলো ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ