ঈদ-উল আযহাকে সামনে রেখে শুক্রবার থেকে জামাতে নামাজের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ ময়দানে। শামিয়ানা লাগানোর কাজ প্রায় শেষ।
লাইটিং, বৈদ্যুতিক ফ্যান আর সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। শনিবারের মধ্যেই নামাজের জন্য কার্পেটিং-এর কাজও সম্পন্ন করা হবে।
এর সঙ্গে নেয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।
৬ অক্টোবর ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় শুরু হবে। জমাতের ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব সালাউদ্দিন আহমদ। প্রায় একসঙ্গে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: