হজ ও তাবলিগ জামাত নিয়ে আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের জের ধরে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করছেন ইসলামীদলসহ সাধারণ মুসল্লিরা।
শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দল ও সাধারণ মুসল্লিরা এ বিক্ষোভে অংশ নেন।
এদিকে, এ আশঙ্কায় আজানের পরপর অতিরিক্ত পুলিশ অবস্থান নেয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায়।
গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ, তাবলিগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে মন্তব্য করে সমালোচিত হয়েছেন লতিফ দিদ্দিকী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: