মন্ত্রিসভার সদস্যরা যাতে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিতে না পারেন সে জন্য আচরণবিধি করা প্রয়োজন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রিসভার সদস্যদের বিব্রতকর আচরণগত সমস্যা কোনো সরকার বা বিশেষ দলের নয়, এ সমস্যাকে জাতীয়ভাবে ভাবতে হবে আওয়ামী লীগের এ নেতা।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মন্ত্রীরা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন, তাদের আচরণে শিষ্টাচার থাকা প্রয়োজন। কোনো সদস্যর বক্তব্যে যেন বিব্রতকর পরিস্থিতি তৈরী না হয় সেজন্য তাদেরকে আচরণবিধির মধ্যে রাখা প্রয়োজন।
বঙ্গবন্ধুকে নিয়ে তারেক জিয়ার সাম্প্রতিক দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারেক জিয়া সীমা লঙ্ঘন করছে, এর পরিণতি হবে ভয়াবহ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: