জাতীয়

এলাকার গুরুত্ব অনুসারে ঈদে নিরাপত্তা গ্রহণ: মনিরুল ইসলাম

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

রাজধানীর বিভিন্ন এলাকার গুরুত্ব অনুসারে ঈদে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম। সিসি ক্যামেরা, পুলিশ চেকপোস্ট, টহল পুলিশ, এলাকা ভিত্তিতে কমিউনিটি পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে রাজধানীকে নিরাপত্তার চাদরে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার দেশ টিভির সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এছাড়া, ঈদের সময় রাজধানীতে সড়ক দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিএমপি মুখপাত্র।

মনিরুল ইসলাম বলেন, ফাঁকা রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, রাজধানীর শপিংমল, ব্যাংক, অফিস ও কূটনৈতিক পাড়ার গুরুত্ব অনুসারে বিষেশ টহলের ব্যবস্থাও কারা হয়েছে। আর যখন যেখানে প্রয়োজন হবে সেখানেই বসানো হবে চেকপোস্ট।

রাজধানির ফাঁকা সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর আহ্বান জানান ডিএমপির মুখপাত্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ