জাতীয়

পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা

পশুর হাট
পশুর হাট

শেষ মুহূর্তে রাজধানীর কোরবানির পশুর হাটে চলছে বেচাকেনা। এবার কোরবানির পশুর দাম নাগালেন মধ্যে বলছেন ক্রেতারা আর তাই আনন্দ নিয়ে পশু কিনছেন অনেকে।

তবে পশু বিক্রি করে লাভ-লোকসান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বেপারীদের। চাহিদার তুলনায় হাটে বেশি পশু আসায় কিছুটার দাম পড়তে শুরু করেছে বলে জানালেন তারা।

এবারের ঈদে কোরবানির হাটগুলোতে পশু বেশিই এসেছে। ঈদের আগের দিনও হাটগুলোতে আসছে কোরবানির পশু তবে সেই তুলনায় হাটে ক্রেতা সমাগম একেবারেই নেই বললেই চলে। এরই মধ্যে চলছে ক্রেতা-বিক্রেতার মধ্যে পশুর দরদাম।

একটু কম দামে ভাল কোরবানির জন্য ভাল পশুটি কিনতে রাজধানীর একাধিক হাটে যাচ্ছেন বিক্রেতারা। অনেকে আবার দাম কমার আশায় অপেক্ষা করছেন একেবারে শেষ মুহূর্তের।

হাটে পশুর পরিমাণ বেশি থাকায় ক্রেতারা এবার কিছুটা লাভবানও হয়েছেন। গতবারের তুলনায় এবার দাম কিছুটা কম বলে জানান অনেকেই। তবে বিক্রি নিয়ে বেপারিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ হাটে বেশি পশু আসার কারণে লোকসানের আশংকার কথা বললেও কেউ বা দেখছেন লাভের মুখ।

কোরবানির পরবর্তী সময়ে বর্জ্য পরিষ্কারে সিটি করপোরেশন পশুর হাট থেকেই দিয়ে দিচ্ছে পলিথিন ব্যাগ।

এবার ক্ষতিকর স্টেরয়েড জাতীয় ওষুধের মাধ্যমে মোটাতাজা করার যে অভিযোগ আছে তার বড় কোনো সমস্যা পাওয়া যায়নি হাটে আনা পশুগুলোতে।

তবে বাড়িতে নিয়ে যাওয়ার পর বিভিন্ন সমস্যার তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রাণীসম্পদ অধিদপ্তর।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত বছরের তুলনায় পশুর দাম কিছুটা বেশি- বলছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন পশুর বেচাকেনা একটু কম। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও খালি হাতে ফিরছেন না কেউ। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

বিগত বছরের তুলনায় এবছর ভোলার গরুরহাটে একদিকে যেমন দেশিয় গরুর আমদানী বেশি অন্যদিকে দাম ও একটু বেশি। শুরু থেকে বেচাকেনা জমে না উঠলেও শেষ মুহূর্তে এসে জমে উঠছে জেলার পশুর হাটগুলো।

জামালপুরে জেলায় এবার সব মিলিয়ে প্রায় দেড় শতাধিকস্থানে পশুর হাট বসেছে। শহরের বাগের হাটা, নান্দিনা বাজার, কালিবাড়ীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। ২০ হাজার থেকে লাখ টাকা মূল্যের কোরবানীর পশু পাওয়া যাচ্ছে এসব হাটে।

ময়মনসিংহের তারাকান্দা, মুক্তাগাছা, গফরগাঁওসহ জেলার বিভিন্ন এলাকায় বসেছে কোরবানীর পশুর হাটে। এখানকার হাটে দেশীয় জাতের গরুর পাশাপাশি পাওয়া যাচ্ছে ভারতীয় গরুও।

বরিশালে স্থায়ী অস্থায়ী মিলে এবছর কোরবানীর পশুর হাট বসেছে ১২টি। এরইমধ্যে দেশের বিভিন্নস্থান থেকে হাজার হাজার গরু আমদানি করেছেন ব্যবসায়ীরা।

নড়াইলে শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুরর হাট। পশু কিনতে বিভিন্নস্থান থেকে ভীড় করছেন ক্রেতারা। তবে পশুর দাম গত বছরের চেয়ে বেশি বলে মন্তব্য ক্রেতাদের। কোরবানীর হাটে নেয়া হয়েছে বাড়তি নজরদারি।

এছাড়া, পশুর হাট জমে উঠে খুলনা, মাগুড়া, চুয়াডাঙ্গা ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন জায়গায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ