জাতীয়

গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বিএনপির কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না

গণভবনে প্রধানমন্ত্রী
গণভবনে প্রধানমন্ত্রী

দেশ ও জাতির উন্নয়নে বিএনপির কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে বিচারপতি, কূটনৈতিক, আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ঈদ-উল আযহার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সুষ্ঠুভাবে রাষ্ট্রপরিচালিত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঈদের পর বিরোধীদলের আন্দোলনের নামে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সরকার। কে, কখন, কাকে সংলাপে বসতে বাধ্য করবে তা সময়ই বলে দেবে।

এর আগে প্রতিবারের মতো এবারো ঈদের সকালে গণভবনে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের কেন্দ্রী নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর উপদেষ্টা পরিষদের, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ঈদ-উদ আযহার শুভেচ্ছা বিনিময় করেন। বিচারপতি ও কূটনৈতিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

পরে সাংবাদিকদে সঙ্গে আলাপকালে শেখ হাসিনা দূর্গাপূজা ও ঈদুল আযহা দেশের জনগণ সুষ্ঠুভাবে পালন করছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ