জাতীয়

পশুর বর্জ্য মুক্ত করতে কাজ শুরু করেছে ডিসিসি

বর্জ্য মুক্ত করতে কাজ শুরু
বর্জ্য মুক্ত করতে কাজ শুরু

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসাণের কাজ সোমবার দুপুর থেকেই ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগে শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করার কথা তাই একে একে হাট, প্রধান সড়ক ও পরে আবাসিক এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তবে আবাসিক এলাকায় বর্জ্য অপসারণের প্রাথমিক কাজটুকু সেখানকার বাসিন্দারাই করছেন।

বনানী গরুর হাটের বর্জ্য পরিস্কারের মধ্য দিয়ে উত্তর সিটি করপোরেশন তাদের কাজ শুরু করে আর কমলাপুর হাটের বর্জ্য সরানো দিয়ে কাজ শুরু করে দক্ষিণ সিটি করপোরেশন।

উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের পক্ষ থেকে জানা গেছে, আগামী ৩ দিনের মধ্যে সকল বর্জ্য সরিয়ে ফেলা হবে। রক্তের দুর্ঘন্ধ সরানোর জন্য ছিটানো হবে বিশেষ ধরনের পাউডার।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক পক্ষ থেকে জানা গেছে, যেভাবেই হোক ৪৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য পরিষ্কার করা হবে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী প্রত্যেক এলাকায় একটু দেরিতে হলেও যাবে।

কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক কাজ অর্থাৎ বাড়ির সামনের বর্জ্য পরিষ্কার রাজধানীবাসী নিজেরাই করে থাকেন। তবে ব্যাপকভাবে বর্জ্য পরিষ্কারের কাজটি করে সিটি করপোরেশন।

এদিকে, সিটি করপোরেশনের ঘোষিত সময় অনুযায়ী, রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে হলে পরিবেশ দূষণমুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ