জাতীয়

সাংবাদিক গোলাম ফারুক আর নেই

সাংবাদিক গোলাম ফারুক
সাংবাদিক গোলাম ফারুক

দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুক আর নেই। সোমবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মঙ্গলবার সকাল ১০টায় গোলাম ফারুকের প্রথম জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেল ৫টায় ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম পোশমাইলে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ি পোশমাইলে অবস্থানের সময় গোলাম ফারুক হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম ফারুক বণিক বার্তার আগে দৈনিক সমকালে ফিচার সম্পাদক ও এফএম রেডিও স্টেশন এবিসিতে প্রধান প্রযোজক হিসেবে কাজ করেছেন।

এছাড়া, বিনোদন সাময়িকী আনন্দভুবনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক ভোরের কাগজেও গোলাম ফারুক কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়াও অভিনয় ও টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

সাংবাদিক গোলাম ফারুক ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলেম উদ্দিনের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ