রাজধানী থেকে পশু কোরবানির বর্জ্য অপসারণের কাজ পুরোদমে চললেও এখনো বিভিন্ন স্থানে জমে আছে বর্জ্যের স্তুপ। প্রধান সড়কে বর্জ্য পরে থাকায় অস্বস্তিতে পড়েছে রাজধানীবাসী।
আগামীকালের (বুধবার) মধ্যে রাজধানীকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দুই সিটি কর্পোরেশনের প্রশাসক।
তারা আরো বলেন, আগামীতে রাজধানীতে এলাকাভিত্তিক ভাবে কোরবানী দেয়ার ব্যবস্থা করার পরিকল্পনা চলছে। এতে রাজধানী পরিষ্কার করা সহজ হবে বলেও জানান তারা।
ঈদের দ্বিতীয় দিনও কোরাবানির পশুর বর্জ্য সরাতে দুই সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। নগরীর প্রতিটি এলাকাতেই দেখা গেছে সিটি করপোরেশনের বর্জ্য অপসারনের কাজ চলছে।
তবে এখনো প্রচুর পরিমাণে বর্জ্যের স্তূপ রয়ে গেছে রাজধানীর সড়ক গুলোতে।
দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসী কোরাবানির পর বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখায় ব্যাহত হচ্ছে অপসারণের কাজ।
এদিকে, কোরবানির পশুর হাটের ইজারাদাররা বাঁশ সড়িয়ে না নেয়ায় বর্জ্য অপসারণে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: