সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের দ্বিতীয় নামাযে জানাজা শেষে সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সিরাজগঞ্জের তাড়াশ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত প্রথম নামাযে জানাজায় রাজনেতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
এর আগে বাদ জোহর তার গ্রামের বাড়ি রায়গঞ্জের বাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাযে জানাজা অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যায় বগুড়ার একটি নার্সিংহোমে মারা যান তিনি। ইসহাক হোসেন দীর্ঘদিন ধরে হাঁপানি ও হৃদরোগে ভুগছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: