জাতীয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে ‘ক্রিমিনাল’ সম্বোধন

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

রাজধানীর শেরে বাংলা নগরের হাসপাতাল অধ্যুষিত এলাকায় কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দেয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে ‘ক্রিমিনাল’ বলে সম্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতালের সামনে পশুর হাট বসানো নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওই প্রশাসক ও ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলেন, কোন স্বার্থের বিনিময়ে তিনি রোগীদের অন্যায়ভাবে এমন কষ্ট দিয়েছেন, তা জানি না। তবে এমন দায়িত্বজ্ঞানহীন ও কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি এমন পদে থাকতে পারেন না।

রোগীদের কষ্ট ও দুর্ভোগের জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তিন মাস ধরে তিনি হাসপাতালের সামনে যাতে পশুর হাট বসানো না হয়, এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়েছেন এবং অনুরোধ করেছেন।

আগামী বছর কোনো হাসপাতালের সামনে পশুর হাট বসবে না বলেও অঙ্গীকার করেন মোহাম্মদ নাসিম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ