প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ত্রকোয়া। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ফান্সের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এছাড়া, বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানোর জন্য বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার আফরাসিয়াব মেহেদী হাশমি কোরায়াশী।
এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: