হজ করে দেশে ফিরতেই ভোগান্তিতে পড়ছেন হাজীরা—প্রতিটি ফিরতি ফ্লাইটের বিলম্ব হচ্ছে কমপক্ষে ৫ থেকে ৬ ঘণ্টা। সরকারি বা বেসরকারি যে ব্যবস্থাপনাতেই থাকুক হাজীদেরই ভোগান্তি একই।
এ দুর্ভোগের জন্য জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন হাজীরা। তবে এ বছর হজের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হাজীরা।
এবারের ফিরতি হজ ফ্লাইট সবগুলোই আসছে দেরিতে আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজীদের জন্য স্বজনদের ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা যেন সেটাই প্রমাণ।
এদিকে, বৃহস্পতিবার শুরু হওয়া প্রতি ফিরতি হজফ্লাইটের এবার একই অবস্থা। অপেক্ষা করতে হচ্ছে ৫ থেকে ৬ ঘণ্টা আর এর জন্য অব্যবস্থাপনকে দায়ী করছে হাজীরা।
এছাড়াও অন্যান্য কিছু সমস্যা থাকলেও, তা বড় করে দেখছেন না তারা। তবে ঝককি ঝামেলা যাই হোক, মহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভে হজ পালন করতে পেরে খুশি সবাই।
৮ নভেম্বর পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট।