জাতীয়

মালালা -সত্যার্থীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনা
শেখ হাসিনা

মেয়েদের শিক্ষা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই এবং নিপীড়িত শিশুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অদম্য কর্মী ভারতের কৈলাস সত্যার্থী যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হওয়ায় তাদের উভয়কেই আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শনিবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী, অকুতোভয় সাহসী মালালা জীবন বাজি রেখে পাকিস্তানের তালেবান প্রভাবিত সোয়াত উপত্যকায় নারী শিক্ষার আলো জ্বালিয়েছেন। আর ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণকারী কৈলাস সত্যার্থী দরিদ্র পরিবারের অসহায় শিশুদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ নিরবে সংগ্রাম করে গেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন এ অর্জন তাদের উভয়কেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও সাহসী ও নিবেদিত করবে। পাশাপাশি এই উপমহাদেশের মানুষকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবিলার মাধ্যমে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আরও সাহসী করে তুলবে।

প্রধানমন্ত্রী শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থীর দীর্ঘজীবন, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ