জাতীয়

চলতি মাসেই শুরু এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ

ওবায়েদুল কাদের
ওবায়েদুল কাদের

শাহাজালাল বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এ মাসেই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের।

রোববার সচিবালয়ে ঈদ পরবর্তী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংশোধিত নকশা অনুযায়ী চলতি মাসের শেষে নির্মাণ কাজ শুরু করা হবে। নতুন নকশায় এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর থেকে শুরু হয়ে বনানী, মহাখালী, মগবাজার, কমলাপুর, যাত্রাবাড়ি হয়ে কুতুবখালীতে যেয়ে শেষ হবে। এর দৈর্ঘ হবে ২০ কিলোমিটার।

এদিকে, অপর এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, এ বছর উজানে ঢলে ক্ষতিগ্রস্ত এবং দক্ষিণ অঞ্চলের ১২টি জেলার কৃষকদের পুনর্বাসন ও প্রণোদনা দেবে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৪ কোটি খরচ করা হবে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ