সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই দেশে ফেরার সময় হাজীদের বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার সচিবালয়ে হজ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সৌদি ইমিগ্রেশনের অব্যবস্থাপনা সত্ত্বেও হাজীদের সুষ্ঠুভাবে হজ পালনের সব ব্যবস্থা করেছে সরকার।
প্রতি বছরের মতো এবারো কোনো রকম ভোগান্তি ছাড়াই প্রায় ১ লাখ হাজী হজ সম্পন্ন করতে পেরেছেন বলে জানান মেনন।
যে সব হজ এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে ধর্মমন্ত্রণালয়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হবে বলেও এ সময় জানান মন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: