শিশু মৃত্যুরহার ২০১৫ সালের মধ্যে দুই তৃতীয়াংশ হ্রাস করতে বিশ্বব্যাপী হাত ধোয়া দিবস উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক- বিএফএসএন।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আগামীকাল বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
এসময় স্কুল শিক্ষার্থীদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলতে পারলে শিশুমৃত্যূহার অনেকাংশ কমিয়ে আনা সম্ভব বলে জানান সংগঠনটি।
প্রতিবছরের মতো এবারও ঢাকা ও দেশের ১২টি জেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনে র্যা লী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সেমিনার আয়োজনের কর্মসূচি গ্রহণ করেছে এ সংগঠনটি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: