জঙ্গি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেয়া হচ্ছে –জানিয়েছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সকালে সচিবালয়ে এ সংক্রান্ত কমিটির বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
কামাল বলেন, জেলে আটক ও বাইরে থাকা জঙ্গিরা অপপ্রচার চালাচ্ছে যা সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এ সময় মন্ত্রী জানান, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে নিহত দুই জন জেএমবি সদস্য কিনা সে সর্ম্পকে কোনো তথ্য নেই সরকারের এবং এ বিষয়ে ভারত সরকারও কিছু তথ্য দেয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: