জাতীয়

আইএসবিরোধী সামরিক জোটে বাংলাদেশ যোগ দিচ্ছে না

আবুল হাসান মাহমুদ আলী
আবুল হাসান মাহমুদ আলী

ইসলামিক স্টেট-আইএসবিরোধী সামরিক জোটে বাংলাদেশ যোগ দেবে না তবে জাতিসংঘের নেতৃত্বে ত্রাণকাজে সহযোগিতার হাতে বাড়িয়ে দিতে প্রস্তুত আছে। আর গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখবে সরকার। একইসঙ্গে বিভিন্ন দেশে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগও খাটো করে দেখা হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সব কথা বলেন।

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস ইরাক ও সিরিয়ার বেশকিছু এলাকা দখল করে নিয়েছে। তাদের আগ্রাসন প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট গড়ে তোলা হয়েছে। ১৫টির মতো আরব দেশ ইতোমধ্যে এই জোটে যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র চায় এ জোটে আরও দেশ যোগ দিক।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ এই জোটে যোগ দিবে কিনা সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

সম্প্রতি গ্রিসে কর্মরত এক বাংলাদেশি নারী সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। ওই রাষ্ট্রদূতের বিরুদ্ধে মিশন পরিচালনায় ব্যর্থতা ও আর্থিক অনিয়মের অভিযোগও আছে। তার বিরুদ্ধে ব্যবস্থা প্রায় সম্পন্নও করে ফেলেছে সরকার বলে জানান তিনি।

বিভিন্ন সময় বিদেশে বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রদূতদের বিরুদ্ধে অভিযোগগুলো সরকার খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ