জাতীয়

মিলানে আসেমের ১০ শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

আসেমের ১০ শীর্ষ সম্মেলন
আসেমের ১০ শীর্ষ সম্মেলন

এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরামের (আসেম) দশম শীর্ষ সম্মেলন আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে। ইতালির মিলানে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘এশিয়া পার্টনারশিপ ইন অ্যাড্রেসিং গ্লোবাল ম্যাটার্স ইন অ্যান ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড’ শীর্ষক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতালির মিলান শহরে শুরু হচ্ছে দুই দিনের এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরাম-আসেম শীর্ষ সম্মেলন। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে পারষ্পরিক শ্রদ্ধা ও সম্পর্ক জোরদারের লক্ষ্যে গঠিত হয় আসেম। ২০১২ সালে আসেম'র সদস্য হয় বাংলাদেশ।

সম্মেলনে যোগ দিতে এর মধ্যেই মিলানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালপেনসা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শাহাদাত হোসেন ও কনসাল জেনারেল রেজিনা আহমেদ।

পরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে কার্লটন হোটেল বাগলিওনিতে নিয়ে যাওয়া হয়। সফরকালে এ হোটেলই অবস্থান করবেন তিনি। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শনিবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে বুধবার বিকেল ৪ দিনের সরকারি সফরে ইতালিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ